সকল মেনু

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে তাজরীন আক্তার সখিনা (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বুধবার (২৫ জুন) সন্ধ্যার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বালুগ্রাম চাইপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত তাজরীন আক্তার সখিনা উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বালুগ্রাম চাইপাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলাম জমাদারের স্ত্রী।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, মৃত তাজরীন আক্তার সখিনার পারিবারিক সূত্রে জানা যায়  সে দীর্ঘ দিন যাবত মানসিক ভারসাম্যহীন ছিলো এবং বুধবার সন্ধ্যার দিকে তার মাথায় ব্যাথা উঠলে সবার অগোচরে  ঘরের তীরের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে তার মেয়ে তানজিলা খাতুন  দরজা ধাক্কা দিয়ে খুলে দেখে তার মা  ফাঁসিতে ঝুলে ছটপট করছে। তার চিৎকারে তার বাবা ও আত্মীয় স্বজনেরা এসে তাকে মাটিতে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে।
পরে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য নিতে গেলে পরিবারের লোকজন ও এলাকাবাসী বাঁধা প্রদান করলে এতে পুলিশ সাথে বাক বিতম্বনা সৃষ্টি হয়। পরে রাত আনুমানিক ২টার দিকে পরিবারের লোকজন থানায় লাশ হস্তান্তর করেন। বৃহস্পতিবার তার মরাদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top