সকল মেনু

গোমস্তাপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করা হয় ।
গোমস্তাপুর হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ নিয়ামতউল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক ইমাম আজম, সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলম, স্বাস্থ্য পরিদর্শক আসমা খাতুন,  সহকারী স্বাস্থ্য পরিদর্শক ওলিউল রহমানসহ এই কর্মসূচিতে উপজেলার সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে সরকারের প্রতি ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। দাবিসমূহের মধ্যে রয়েছে:
১. নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান নির্ধারণপূর্বক ১৪তম গ্রেড প্রদান।
২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এবং ১১তম গ্রেডে বেতন স্কেল উন্নীতকরণ।
৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা।
৪. পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিযুক্ত কর্মরতদের অভিজ্ঞতার ভিত্তিতে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ।
৫. টাইম স্কেল বা উচ্চতর গ্রেড প্রাপ্তদের তা পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যুক্ত করা।
৬. সকল পর্যায়ে ন্যায্য পদোন্নতি ও স্বীকৃতি নিশ্চিত করা।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top