করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। মৃ্ত্যুর ঘটনাটি ঘটেছে বন্দর নগরী চট্টগ্রামে। শনিবার (২১ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
করোনায় মারা যাওয়া ফজিলাতুন্নেছা নামের ওই নারীর বয়স ৭১ বছর। তিনি গত তিন দিন ধরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন ৬টি ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে। এর মধ্যে নগরীতে শনাক্ত হয়েছে ৫৫ জনের, বিভিন্ন উপজেলায় ৭ জনের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।