পাবনার ঈশ্বরদীতে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার ও ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) রাতে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদার এলাকা থেকে লোকজনের সহায়তায় পুলিশ তাদের আটক করেন। বুধবার (১৮ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম।
আটককৃতরা হলেন, ঈশ্বরদী থানার লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামের মৃত আজাহার সরদারের ছেলে সুমন সরদার (২৬), কুষ্টিয়ার দৌলতপুর থানার আদাবাড়ীয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে মোছাঃ সুখি খাতুন (১৮), নাটোরের লালপুর থানার বালিতিতা (ইসলামপুর) এলাকার সাহু বিশ্বাসের মেয়ে তনিমা আক্তার তমা (২১) ও একই এলাকার আব্দুর রশিদের মেয়ে আখি খাতুন (২০)।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গত সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে অটো চালক মোঃ হাসান আলী প্রতিদিনের ন্যায় তার বাড়ী হতে অটোরিক্সা নিয়ে বাহির হয়। একই রাত ০৮.০৫ ঘটিকায় ঈশ্বরদী বাজার হতে ৪যাত্রী অটো রিক্সাতে উঠিয়ে বাবুলচারার উদ্দেশ্যে রওনা দেন। লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদার ঘোডামারা গ্রামের ফাঁকা মাঠের ভিতর পৌছালে চালককে চেতনানাশক স্প্রে করে চালক ধীরে ধীরে অচেতন হওয়ার মতো দূর্বল হয়ে পড়লে যাত্রীরা গাড়ী থামাতে বললে চালক গাড়ী থামায়। তখন গাড়ির যাত্রীরা ওড়না দিয়ে চালকের হাত, পা, মুখ বেধে ঘোড়ামারা গ্রামস্থ ফাঁকা মাঠে পাকা রাস্তার পার্শ্বে ফেলে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়।
এই ঘটনার প্রেক্ষিতে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন ঈশ্বরদীর রেজাননগর গ্রামের মোঃ মহসিন রেজা মন্টুর ছেলে মোঃ নাজমুল হুসাইন রনি (৩৮)। তিনি ব্যাটারী চালিত অটোরিক্সা ভাড়ায় চালানোর জন্য ভাড়া দিতেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।