সকল মেনু

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে পুরান

ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার নিকোলাস পুরান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার তিনি এমনটা জানান। পরিবারকে সময় দিতে তার এ সিদ্ধান্ত। তবে খেলবেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। পেয়েছেন অধিনায়কত্ব। ফ্র্যাঞ্চাইজি লিগ ব্যাস্ততাও তার আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার একটি অন্যতম কারণ।

জাতীয় দল থেকে অবসরের পরদিনই পুরানের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে মেজর লিগ ক্রিকেটের দল এমআই নিউ ইয়র্ক। এর আগে দলটির অধিনায়ক হিসেবে ছিলেন আরেক ক্যারিবিয়ান তারকা কাইরন পোলার্ড।

মূলত গত আসরে পুরানের পারফরম্যান্সই তাকে নেতৃত্ব পেতে সাহায্য করেছে। ২০২৩ সালের মেজর লিগ ক্রিকেটে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিলেন পুরান। ব্যাট হাতে ১৬৭ স্ট্রাইক রেটে করেছিলেন ৩৮৮ রান। ১৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে এমআই নিউ ইয়র্ককে জিতিয়েছিলেন মেজর লিগের প্রথম শিরোপা।

এ বছরের মেজর লিগ ক্রিকেট শুরু হচ্ছে ১২ জুন থেকে। উদ্বোধনী ম্যাচে সান ফ্রান্সিস্কো ইউনিকর্ন্সের বিপক্ষে। এমআই নিউ ইয়র্ক মাঠে নামবে আগামী ১৩ জুন। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ১৩ জুন।

গতকাল অবসরের ঘোষণা দিয়ে নিজের ইনস্টাগ্রাম পোস্টে পুরান লিখেছেন, ‘অনেক চিন্তা ভাবনা এবং আত্মবিশ্লেষণের পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

পুরান তার পোস্টে উল্লেখ করেন, ‘মেরুন জার্সি পরা, জাতীয় সংগীতের সময় দাঁড়ানো, এবং প্রতিবার মাঠে নেমে নিজের সবকিছু উজাড় করে দেওয়া—এই অনুভূতিগুলো আমার কাছে ভাষায় প্রকাশ করার মতো নয়। দলের অধিনায়ক হওয়া ছিল আমার জন্য একটি সম্মান, যা আমি সবসময় হৃদয়ে ধারণ করে রাখব।’

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top