সকল মেনু

সাবেক নিউজ প্রেজেন্টরের মৃত্যুর ঘটনা তদন্তে পুলিশ

সাবেক নিউজ প্রেজেন্টর সাফিনা আহমেদ তরীর মরদেহ ‍উদ্ধার করা হয়েছে। এ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দাবি করা হচ্ছে, তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার (৮ জুন) তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় হাতিরঝিল থানা পুলিশ। তার আগে রাজধানীর মুগদা হাসপাতাল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এদিকে, সাবেক এই সংবাদ উপস্থাপকের অস্বাভাবিক মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে হাতিরঝিল থানা পুলিশ। এরই মধ্যে এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে থানায়।

সোমবার (৯ জুন) হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু বলেন, মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ হাতিরঝিল থানাকে হাসপাতালে থাকা মরদেহের বিষয়ে জানায়। পরে আমরা তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।

‘তার মৃত্যু কীভাবে হয়েছে তা জানা যাবে মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর। মরদেহ এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে, সেখানে তদন্ত করা হবে। ঘটনার রহস্য উদঘাটন করতে আমাদের একাধিক টিম কাজ করছে।’

পরিবারের বরাতে পুলিশ জানায়, সাফিনা আহমেদ চ‍্যানেল ২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি ব্র্যাক ব‍্যাংকে কর্মরত ছিলেন। বোন ও মায়ের সঙ্গে তিনি রাজধানীর ইস্কাটনে থাকতেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top