সকল মেনু

ভূমিকম্পে কাপলো কলম্বিয়া

কলম্বিয়ায় ভূমিকম্প হয়েছে। দেশটির রাজধানী বোগোতাতে আঘাত হানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। রোববার (৮ জুন) ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো শহরটি। খবর আলজাজিরার।

এদিকে বার্তসংস্থা এএফপির প্রতিবেদক জানিয়েছেন, ভূমিকম্পের সময় রাজধানীর ভবনগুলো কাঁপতে থাকে। ওই সময় শহরজুড়ে সাইরেন বেজে ওঠে। নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে মানুষ ভবন থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিসএ) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রাটি ছিল ৬ দশমিক ৩। তবে জর্মানির ভূ-বিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রাটি ছিল ৬ দশমিক ৫। আর ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।

সূত্র: আলজাজিরা

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top