সকল মেনু

দেশে দেশে ঈদুল আজহা উদযাপন

মুসলমানদের দুটি বৃহৎ ধর্মীয় উৎসব। এক. ঈদুল ফিতর, দুই. ঈদুল আজহা। রমজানের শেষে ঈদুল ফিতর পালন হয়। আর ঈদুল আজহা উদযাপন হয় ১০ জিলহজ। এক্ষেত্রে একদিন পর ঈদ উৎসব করেন বাংলাদেশের মুসলিমরা। এ বছর দেশে শনিবার (৭ জুন) ঈদুল আজহা উদযাপন হবে।

তবে শুক্রবার (৬ জুন) বিশ্বের বিভিন্ন দেশে এ উৎসব পালন করা হয়। সৌদি আরব, ইরান, কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ফজরের নামাজের পরপরই পবিত্র নগরী মক্কা ও মদিনায় ঈদুল আজহার নামাজ আদায় করা হয়।

আজ (শুক্রবার) হজের মূল অনুষ্ঠানিকতার অংশ হিসেবে শয়তানকে পাথর মারা শেষে আল্লাহর সন্তুষ্টি কামনায় কোরবানি দিয়ে মাথার চুল ফেলে এহরাম ছাড়েন অন্তত ১৫ লাখ হাজি। কাবা তাওয়াফের মধ্য দিয়ে শেষ হয়ে থাকে হজের মূল আনুষ্ঠানিকতা।

এদিকে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ায় ঈদের সবচেয়ে বড় জামাত হয়েছে রাজধানী জাকার্তার আল আজহার মসজিদে। অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। দোয়া করা হয়েছে ফিলিস্তিনসহ বিশ্বের নিপীড়িত মুসলিমদের জন্য।

ফিলিস্তিনে ইসরাইলি সেনাদের বেপরোয়া হত্যাযজ্ঞে আতঙ্ক আর অনিশ্চয়তার প্রভাব পড়েছে কোরবানির পশু কেনাবেচায়। ইসরাইলি ভয়াবহ আগ্রাসনে গাজা ধ্বংসস্তুপে পরিণত হলেও ফিলিস্তিনের অপর প্রান্ত পশ্চিম তীরে সীমিত পরিসরে চলছে ঈদের আয়োজন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top