“যে ব্যক্তি কুরআন শিক্ষা করে ও শিক্ষা দেয় সেই তোমাদের মধ্যে সর্বাপেক্ষা শেষ্ঠ” এই হাদীসকে সামনে রেখে নাটোরের লালপুরে উপজেলায় জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশান এর উদ্যোগে মেধাবি শিক্ষাথীদের কুরআনের ছবক প্রদান করেন নাটোরের লালপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মুফতি মোঃ সাজ্জাদুর রহমান।
শুক্রবার (৬ জুন) সকালে উপজেলার রামকৃষ্ণপুর শাখায় জেনাস তা’ লিমুল কোরআন মাদ্রসায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জিএসডিও এর শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে ও জেনাস তা’লিমুল কোরআন, রামকৃষ্ণপুর শাখার সিনিয়র শিক্ষক হাফেজ সোয়াইফ আহমেদ (ইউসুফ) এর সঞ্চালনায় কোরআন ও টুপি বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লালপুর প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক সালাহউদ্দিন , লালপুর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ সিমানুর রহমান,অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল আল মামুন, রামকৃষ্ণপুর জামে মসজিদের সাধারণ সম্পাদক ও সমাজ সেবক মোঃ ভাদু, জেনাস তা’ লিমুল কোরআন মাদরাসা ফতেপুর শাখার শিক্ষক মাইনুল ইসলাম।
উল্লেখ্য, জিএসডিও ফাউন্ডেশন একটি অরাজনৈতি, অলাভজনক, স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান। সংগঠনটি শিক্ষা, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা সেবা, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, আত্মকর্মসংস্থান তৈরীতে সহায়তা প্রদান ও আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।