সকল মেনু

গুরুদাসপুরে চামড়া সংরক্ষনে মাদ্রাসা-এতিমখানায় লবন বিতরণ

নাটোরের গুরুদাসপুর  উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন ঈদ উল আযহার কোরবানির চামড়া সংরক্ষনের জন্য ৪৪টি হাফেজিয়া ও কওমী মাদ্রাসা এবং এতিমখানায় ৩২ মেট্রিক টন অর্থাৎ ৮ শত মন লবন বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সুবিধাভোগী মাদ্রাসা ও এতিমখানা থেকে প্রাপ্ত চাহিদা মোতাবেক ১৭ হাজার ৫০০ চামড়া সংরক্ষনের জন্য  বিনামূল্যে সরকারিভাবে প্রাপ্ত এই লবন বিতরণ করা হয়।
গুরুদাসপুর উপজেলা ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ নাজমুল হোসাইন এসব তথ্য জানিয়েছেন।
উপজেলার ৪৪ টি এতিমখানা ও মাদ্রাসা যাতে তাদের সংগৃহিত কোরবানির পশুর চামড়া যথাযথ সংরক্ষন করে ‘উপযুক্ত মূল্য’ পায় তা নিশ্চিতে সরকার ‘বিশেষ ব্যবস্থা’ নিয়েছে বলে ইউএনও ফাহমিদা আফরোজ জানিয়েছেন।
তিনি বলেছেন, “কোরবানির চামড়াকে বহুমুখীকরণ এবং সংরক্ষণ-মজুদকরণের সক্ষমতার জন্য সরকারি উদ্যোগে   উপজেলায়   ৩২ টন লবণ অথবা সাড়ে ৮ শত মণ লবণ এতিমখানায় ও মাদ্রাসাতে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রানিসম্পদ অফিসার ডাঃ রকনুজ্জামান  বলেন,  বিগত দিনের কোরবানির হিসাবে এবারে উপজেলায় সম্ভাব্য ৪৮ হাজার ২১৬ টি পশু কোরবানি হবে বলে আশা করা যাচ্ছে।  এর মধ্যে গরু-মহিষ ১৫ হাজার ৮১৬ টি এবং ছাগ- ভেড়া-অন্যান্য ৩২ হাজার ৪০৩ টি।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top