সকল মেনু

জোড়া লাগা মৃত যমজ সন্তান প্রসব

নাটোরের বড়াইগ্রামে এক প্রসূতি জোড়া লাগা মৃত যমজ সন্তান প্রসব করেছেন। তাদের চার পা আলাদা থাকলেও মাথা থেকে পেট পর্যন্ত জোড়া লাগানো ছিল। শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার বনপাড়া আমেনা হাসপাতালে মৃত অবস্থায় এ যমজের জন্ম হয়।

ওই প্রসূতির নাম জরুফা খাতুন (২৪)। তিনি বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈল গ্রামের সুমন আলীর স্ত্রী। তাঁর গর্ভকাল ছিল ৭ মাস ২৮ দিন। এই দম্পতির সাত বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, জরুফা খাতুন বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে ভর্তি হন। আলট্রাসনোগ্রাম করে হাসপাতালে চিকিৎসক নিশ্চিত হন, ওই নারীর গর্ভে যমজ শিশু রয়েছে। শুক্রবার বিকেলে স্বাভাবিক উপায়ে সন্তান জন্ম হয়। তাঁর যমজ সন্তানের মাথা থেকে পেট পর্যন্ত জোড়া লাগানো। চার পা আলাদা থাকলেও চার হাত পরস্পরকে জড়িয়ে ধরা অবস্থায় ছিল।

আমেনা হাসপাতালের চেয়ারম্যান চিকিৎসক আনছারুল হক বলেন, ‘এ রকম জোড়া লাগানো শিশুর জন্মের খবর আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। জীবিত থাকলে তা আলাদা করারও সুযোগ থাকে। হয়তো কোনোটা সফল হয়, কোনোটা সফল হয় না। জোড়া লাগানো যমজ ছিল কন্যাশিশু। তবে ইমম্যাচিউরড হওয়ায় তাদের মৃত্যু হয়। ভূমিষ্ঠ হওয়ার সময় তাদের দেখে মনে হয়েছে, তারা যেন মায়ের পেটে একে অপরকে আঁকড়ে ধরে ছিল।’

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top