সকল মেনু

গোমস্তাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে জুনাইদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামে এই ঘটনা ঘটে।
তিনি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের মো. রনি মিয়ার ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান,  মৃত জুনাইদ বাসার বাইরে সকালে একা একা খেলাধুলা করতে করতে যে কোন সময় পার্শ্ববর্তী পুকুরে পরে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পরে আনুমানিক সকাল ১০টার দিকে পুকুরে ভাসামান অবস্থায় দেখতে পেলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top