সকল মেনু

আত্রাইয়ে তিন দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ী রুবেলের

নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের তিন দিন অতিবাহিত হলেও এখনো মিলেনি রুবেলের খোঁজ। নিখোঁজ রয়েছে রুবেল। আশংকা এবং উৎকন্ঠার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে নিখোঁজের পরিবার।
নিখোঁজ রুবেল উপজেলার শাহাগোলা ইউনিয়নের  ছোটডাঙ্গা গ্রামের খলিল মন্ডলের ছেলে।
তার পরিবার সুত্রে জানা গেছে,  বুধবার (২০ মে) আনুমানিক সন্ধা ৬টায় ব্যাবসায়ীক কাজে সাইকেল যোগে শাহাগোলা রেলওয়ে স্টেশন বাজারে উদ্দেশ্যে রওয়ানা দেয় রুবেল।
তার পর থেকেই নিখোঁজ রয়েছে। পরদিন বৃহস্পতিবার সকালে ষ্টেশন বাজারে খোঁজ নিতে গেলে পথিমধ্যে ময়েনের ব্রীজ এলাকায় তার বাইসাইকেল পড়ে থাকতে দেখে এলাকাবাসী। বিষয় টি তার পরিবারের সদস্যদের অবগত করলে নিখোঁজ রুবেলের বাবা আত্রাই থানায় যোগাযোগ করেন এবং সাধারণ ডায়রি করেন।
এ বিষয়ে নিখোঁজ রুবেলের  স্ত্রী কান্না জড়িত কন্ঠে আর্তনাদ করে  বলেন সম্ভব্য সকল যায়গায় খোঁজ নিয়েও কোন খোঁজ পাওয়া যায়নি।
আমরা সাধারণ মানুষ আমার স্বামী  সামান্য কাঁচামালের এবং কলা ব্যাবসা করে জীবিকা নির্বাহ করে। তিনি আরও বলেন  তার একটি সন্তান আছে। পুলিশ  প্রশাসন তাদের সার্বিক প্রচেষ্টার মধ্যে দিয়ে তার স্বামী কে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেবেন এমনটাই প্রত্যাশা তার ।
এ বিষয়ে আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহাবুদ্দিন বলেন, এ বিষয়টি নিয়ে আমরা কাজ করছি, তদন্ত চলমান আছে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top