সকল মেনু

গোমস্তাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঝড় বৃষ্টির মধ্যে মাঠে ধান আনতে গিয়ে বজ্রপাতে মোঃ সাহাবুদ্দিন  (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে  উপজেলায় আলীনগর ইউনিয়নের  সন্তোষপুর পার্শ্ববর্তী মাঠে এই ঘটনা ঘটে।
নিহত সাহাবুদ্দিন উপজেলার আলীনগর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মোঃ তাজামুল হকের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত সারে ৮টার দিকে ঝড় বৃষ্টির সময় পার্শ্ববর্তী  মাঠে ধান খেত থেকে ধান নিয়ে আসতে গেলে এ সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই সাহাবুদ্দিনের মৃত্যু হয়।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top