নাটোরের লালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
আজ ১৯ জানুয়ারি ২০২৫ বিকেলে ৪ ঘটিকায় লালপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে লালপুর ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে লালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি সভাপতিত্বে ও লালপুর উপজেলা যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ (পাপ্পু)।
বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান কিরণ, লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মহব্বত আলী,উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মুক্তি, লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান বাপ্পী, লালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম, সজীব হোসেন,নাটোর জেলা ছাত্রদলের সদস্য শিরফান সানা পিন্টু।
উপস্থিত ছিলেন লালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হায়দার আলী,যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,ঈশ্বরদী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি,লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মিন্টু রহমান, হাবিবুল বাশার,রেজাউল করিম, জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক রবিন বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হারুনার রশিদ (পাপ্পু) বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা কিংবদন্তি নেতা।মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজে যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ স্বাধীন করে,দেশের যে কোন সংকটময় মুহূর্তে আলোকবর্তিকা রুপে আবির্ভুত হয়ে জনগনের পাশে থেকে তাঁর দেশপ্রেমের পরিচয় দিয়ে গেছেন। আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।