সকল মেনু

লুকোচুরি খেলতে গিয়ে ফ্রিজের পেছনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় লুকোচুরি খেলতে গিয়ে ফ্রিজের পেছনে লুকিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার শীলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত শিশুরা হলো— মো. সলেমানের মেয়ে সাইফা (৭) এবং সাইদুর রহমানের মেয়ে হামিদা (৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফা ও হামিদা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। দুপুরে তারা একসাথে লুকোচুরি খেলছিল। তাদের বাড়ির একটি পুরোনো ফ্রিজে মাঝে-মধ্যে শর্টসার্কিট হতো। খেলতে খেলতে সাইফা ওই ফ্রিজের পেছনে লুকাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে হামিদা তাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

দুজনকেই দ্রুত তাহিরপুরের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি কবির হোসেন বলেন, ‘একই পরিবারের দুই শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top