সকল মেনু

বড়াইগ্রামে শিশু জুঁই হত্যার বিচার দাবি

নাটোরের বড়াইগ্রামে ৭ বছরের শিশু জুঁইকে নির্মম ভাবে হত্যার ঘটনায় জড়িত খুনীদের বিচারের দাবিতে শুক্রবারে কালিকাপুর ক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার বনপাড়া কালিকাপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বনপাড়া বাইপাস চত্বরে এসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে অংশ গ্রহন করেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
উপজেলার বনপাড়া কালিকাপুর ক্লাবের উদ্যোগে মানববন্ধনকালে কালিকাপুর ক্লাবের সহ-সভাপতি মোঃ সুমন মিয়াজী ও সাংগঠনিক সম্পাদক  মোঃ মজিব ভুয়াঁ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা দ্রুততম সময়ের মধ্যে খুনীদের লোমহর্ষক এ হত্যাকান্ডে জড়িতদের সনাক্ত চিহ্নিত করাসহ তাদের কঠোর শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, গত পহেলা বৈশাখ  সোমবার দাদীর বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হয় প্রবাসী জাহিরুল ইসলামের শিশুকন্যা জুঁই। পরদিন বাড়ির অদুরে একটি ভুট্টা খেতে তার বিবস্ত্র ও মুখমণ্ডল অ্যাসিডে ঝলসানো লাশ পাওয়া যায়।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top