সকল মেনু

মোহনপুরে মদ পানে ৪জন নিহত ঘটনায় তদন্তে এএসপি

রাজশাহী মোহনপুরে আলোচিত দেশিয় মদ (কট) পান করে নিহত হয়েছেন মাদক ব্যবসায়ীসহ ৪ জন ব্যক্তি। এঘটনায় রামেক হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন আরো ৪ জন মাদক সেবী। ধামাচাপা দিতে নানান চেষ্টা চলমান থাকায় বিষয়টি এখন আলোচনার শীর্ষে। এদিকে রোববার (১২ জানুয়ারি) সুষ্ট তদন্ত ও ঘটনা উদঘাটনে বাড়ি বাড়ি গিয়ে কথা বলছেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার। এসময় সঙ্গে ছিলেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননানসহ পুলিশ সদস্যরা।

এলাকাবাসি সূত্রে ও সরজমিনে গিয়ে জানা যায়, প্রতিনিয়ত আনন্দ উল্লাস করে মোহনপুর উপজেলার করিষা-দূর্গাপুর গ্রামের নির্জন স্থানে অনেকেই মাদক সেবন করে। এ ঘটনায় নিহতরা টুটুল ও জুয়েলের কাছে বসে এ মদ (কট) সেবন করে। এরপর তারা ধীরে ধীরে অসুস্থ্য হতে শুরু করলে তারা এলাকায় মিথ্যা বয়ান দিয়ে চিকিৎসা গ্রহণ করে। এরা দুইজন ছাড়া আরো মারা যায় মন্তাজ ও একদিল। আর রামেক হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আসেন পিন্টু, আকবর, মোনা ও ফিরোজ।

নিহত টুটুলের স্ত্রী শীলা বলেন, আমার স্বামী বাড়িতে এসে বলে তার নানার রকম সমস্যা হচ্ছে। তখন সে এলাকার কয়েকজন পল্লী চিকিৎসকের কাছ থেকে ঔষধ খাওয়ার পর সুস্থ্য না হয়ে মারা যায় আমার স্বামী।

নিহত মন্তাজের স্ত্রী মমতাজ বেগম বলেন, আমার স্বামী প্রায় ১৩ বছর যাবৎ মাদক সেবন করে। এবার এই মাদক সেবন করায় আমার স্বামী মারা গেছে। এলাকায় মাদক মুক্ত হলে আর কাউকে আমার মতো স্বামী হারা হতে হবেনা।

এঘটনায় অসুস্থ্য মাদক সেবী আকবর বলে, আমি মাঝে মধ্যে মাদক সেবন করি, সেদিন তারা আমাকে ডেকে সেই মদ (কট) খায়িয়েছে, তাই আমি অসুস্থ্য হয়েছি।

এ ঘটনায় মোহনপুর থানায় এসে অজ্ঞাত মাদক সেবীদের আসামী করে মামলা দায়ের করেন নিহত মন্তাজের ছেলে মাসুম রানা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top