নাটোরের লালপুর থানা থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে ছিনিয়ে নেয়ার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গৌরিপুর গ্রামের ছাত্রদল নেতা রুবেল উদ্দিনের বোন রূপা খাতুন (২৫) ও ফারজানা ইয়াসমিন বৃষ্টি (২০) ও যুবদল নেতা মাসুদ রানা (৪৫)।
এ বিষয়ে নাজমুল হক বলেন, মঙ্গলবার দুপুরে থানা থেকে অভিযুক্ত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নিয়ে যায় তার সমর্থকরা। এই ঘটনায় মঙ্গলবার রাতে ৩৮ জনের নামে সহ অজ্ঞাত ১০০/১২০ জনের নামে মামলা করা হয়। অভিযুক্তদের আটক করতে রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করে নাটোর থানায় রাখা হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, বুধবার সকাল ৮টা পর্যন্ত লালপুর থানার পুলিশ ৩জনকে সদর থানায় সোর্পদ করেছে। লালপুর থানা থেকে মামলার কাগজ পত্র সদর থানায় আসলে তাদের আদালতে সোর্পদ করা হবে।
এর আগে, গত ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় মামলার সন্দেহভাজন রুবেল উদ্দিন লালপুর থানা গেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়।
এ সময় অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল করে থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।