সকল মেনু

সৌদিতে গড় আয়ু বৃদ্ধি

সৌদি আরবে গড় আয়ু ৪ বছর ৮ মাস বেড়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত ‘হেলদি বিগিনিংস, হোপফুল ফিউচার’ নামের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ তথ্য।

গতকাল সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে প্রতিবেদনটি প্রকাশ করেছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে সৌদি আরবে গড় আয়ু ছিল ৭৪ বছর। ২০২৪ সালের সর্বশেষ হিসেবে গড় আয়ু বেড়ে পৌঁছেছে ৭৮ বছর ৮ মাসে। অর্থাৎ ৮ বছরে সৌদিতে গড় আয়ু বেড়েছে ৪ বছরেরও বেশি।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ‘সৌদি ভিশন ২০৩০’-এর আওতায় সরকার গত কয়েক বছরে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থার নাটকীয় উন্নতি ঘটিয়েছে। পাশাপাশি জনগণকে স্বাস্থ্যকর জীবনযাপন অনুসরণ ও রপ্ত করতে ব্যাপকমাত্রায় প্রচার-প্রচারণাও চালানো হয়েছে গত কয়েক বছর। এর ফলাল এই গড় আয়ু বৃদ্ধি।

‘সৌদি ভিশন ২০৩০’ সৌদির আরবের একটি উন্নয়ন লক্ষ্যমাত্রা। দেশটির প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০১৭ সালে ক্ষমতাসীন হওয়ার পর এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। মূলত এটি হলো— জ্বালানি খাতের বাইরে সৌদির যত খাত ও পরিষেবাক্ষেত্র রয়েছে, সেগুলোকে শক্তিশালী করা।

সাম্প্রতিক বছরগুলোতে স্বাস্থ্যসেবা ও রোগ-জীবাণু গবেষণা খাতে বিপুল পরিমাণ অর্থওে বিনিয়োগ করেছে সৌদি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top