১৬ দিনের দীর্ঘ ছুটি শেষে আগামীকাল রোববার (৬ এপ্রিল) খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
এর আগে গত ২৩ মার্চ (রোববার) থেকে শুরু হয়ে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে এ ছুটি ঘোষণা করা হয়। ছুটির আগে-পরে শুক্র ও শনিবারসহ মোট ১৬ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল।
এছাড়া গত ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার)পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমস্ত ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তরসমূহ বন্ধ ছিল। তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবাগুলো চালু ছিল বলে জানিয়েছেন প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ছুটি শেষে আবারো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।