নাটোরের সিংড়ায় উত্তর দমদমা স্লুইসগেট এলাকার কাটা জোলা বিল এলাকায় ট্রান্সফরমার চুরির অভিযোগে চৌগাম ইউনিয়ন যুবদলের ৪ জন কর্মীকে পিটিয়েছে স্থানীয়রা। সোমবার ( ২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সিংড়া পৌর এলাকার উত্তর দমদমা এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে পুলিশের গাড়িতেও হামলা হয়। এ সময় ওসি তদন্ত রফিকুল ইসলাম সহ ৬ জন পুলিশ আহত হয়েছেন। পরে রাত ১ টার দিকে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়।
যুবদলের নেতাকর্মীরা হলেন- চৌগ্রাম ইউনিয়ন যুগ্ন আহবায়ক ও মৃত মোজাহার আলীর পুত্র সোহাগ ওরফে বানেস (৩৭), যুবদল কর্মী ও কুদ্দুস মন্ডলের পুত্র সালমানশাহ (বুস) (২২), ছোট চৌগ্রামের আনসারের পুত্র রায়হান (৩৫), ও হারেজের পুত্র আলামিন (২৫)। তারা সিংড়া থানা পুলিশ হেফাজতে আছেন।
সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গণধোলাইয়ের শিকার আহতদের উদ্ধার করে সিংড়া থানায় আনা হয়েছে। তারা ট্রান্সফরমার চুরি করতে আসছিলো বলে প্রাথমিকভাবে এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।