সকল মেনু

আত্রাইয়ে নিখোঁজের ১৫ দিনেও উদ্ধার হয়নি বুদ্ধি প্রতিবন্ধী জহুরুল

নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ১৫ দিন অতিবাহিত হলেও বুদ্ধি প্রতিবন্ধী জহুরুল ইসলামের (৩০) কোন সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন দিশেহাড়া হয়ে পড়েছেন। ছেলের সন্ধানে শোকাতর বৃদ্ধা মা ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন স্থানে।

জানা যায়, উপজেলার পালশা গ্রামের মৃত আনারুল ইসলামের বুদ্ধি প্রতিবন্ধী ছেলে জহুরুল ইসলাম গত ৮ মার্চ বাড়ি থেকে বের হওয়ার পরে আর বাড়ি ফিরে যায়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

এ ব্যাপারে নিখোঁজ জহুরুলের মা জহুরা বিবি গত ১৮ মার্চ আত্রাই থানায় একটি জিডি করেছেন (জিডি নং-৭৯৪, তারিখ : ১৮/৩/২০২৫ ইং)।

আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন বলেন, নিখোঁজ ব্যক্তির বিষয়ে আমরা বিভিন্ন স্থানে মেসেজ পাঠিয়েছি। সম্ভব্য স্থানগুলোতে খোঁজাখুজি অব্যাহত রয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top