নাটোরের বড়াইগ্রামে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগের ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ১১টায় উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে এই ঘটনা ঘটে। আটকরা হলেন, মশিন্দা গ্রামের জামাল উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (৪০) এবং আব্দুর রশিদের ছেলে মনির হোসেন (৩২)। এঘটনায় শনিবার সকালে প্রতিবন্ধী নারীর বাবা শাহাবুল ফকির বাদি হয়ে বড়াইগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও অভিযোগ সুত্রে জানা যায়, গত শুক্রবার রাতে মনির হোসেন ফোনে ওই প্রতিবন্ধী কিশোরীকে ডেকে বাড়ির পাশে আম বাগানে নিয়ে যায়। পরে সেখানে মনির হোসেন তাকে ধর্ষন করে ফেলে রেখে চলে যায়। এরপর কামরুল ইসলাম এসে তাকে পুনরায় ধর্ষণ করে। এসময় ওই কিশোরীর চিৎকারে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে মনির ও কামরুলকে আটক করে পুলিশের শোপর্দ করে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।