চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২০-২০২১ মানবতার সেবায় রহনপুর একটি সেচ্ছাসেবী সংগঠন ৫ম বছরে পদার্পণ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে ৫টায় উপজেলার রহনপুর আহম্মদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে ২০২০-২০২১ মানবতার সেবায় রহনপুর একটি সেচ্ছাসেবী সংগঠন ৫ম বছরে পদার্পণ উপলক্ষ্যে এই মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান জেমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন,
মেসার্স রফিক অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মুশা মার্চেন্ট, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আঃ সালাম তুহিন, বিশিষ্ট রাজনীতিবিদ এনায়েত করিম তৌকি, বিশিষ্ট ব্যবসায়ী আফতাব উদ্দিন লালান, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিউর রহমান মতি, সংগঠনে সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম খাঁন, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ
বিভিন্ন শ্রেনী পেশার মানুষ প্রমূখ।
উল্লেখ্য, ” অসহায় এর সহায় হতে বিনামূল্যে খাবার হাতে, সহযোগিতার বন্ধনে আমরা সবাই মানবতার কল্যাণে ” এই প্রতিপাদ্যকে নিয়ে ৬ ফ্রেব্রুয়ারি ২০২১ সালে ২০২০-২০২১ মানবতার সেবায় রহনপুর একটি অরাজনৈতিক অলাভজনক সেচ্ছাসেবী সংগঠনের সূচনা হয়েছিলো।
এরপর থেকেই সংগঠনটি প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের ভর্তীকৃত অসহায় হতদরিদ্র রোগী ও রোগীর স্বজনদের এবং ভবঘুরে অসহায় পাগলদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করে আসছে এবং বিভিন্ন মানবতার সেবাই সংগঠনটি নিরলস ভাবে কাজ করে আসছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।