নাটোরের লালপুরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আব্দুল মোমিন নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোপালপুর রেলগেট সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। নিহত মোমিন উপজেলার কেশবপুর গ্রামের আকের মন্ডলের ছেলে। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আজিমনগর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান। জানা গেছে, রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় মোমিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।