সকল মেনু

লালপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

লালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালপুর উপজেলা শাখার (একাংশের) আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। র্র্যালী ও আনন্দ মিছিলটি লালপুর বাজার, হলমোড়, থানাগেট কলেজ মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সদস্য সচিব মঞ্জুর আহমেদ রয়েলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, জিয়া মঞ্চের আহবায়ক সাজেদুল ইসলাম হলুদ,   বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক বিদ্যুৎ, সদস্য শাকিব আহমেদ, আলাউদ্দিন, লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিল্টন আহমেদ, আবু সালেহ, সদস্য শাকিব আহমেদ, কামরুল ইসলাম, লিমন আহমেদ, ওবায়দুল রহমান প্রমুখ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top