সকল মেনু

রাজশাহীতে ‘দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার

রাজশাহীতে দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেলে ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুিষ্ঠিত হয়। এ সময় নগরীর ১১৫ জন অসহায়ের প্রত্যেককে জাকাত ফান্ড থেকে ৫ হাজার টাকার করে চেক প্রদান করা হয়। পরে ইফতার মাহফিল অনষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগের পরিচালক মো. আব্দুর রাজ্জাক এবং অর্থ, হিসাব ও জাকাত বিভাগের পরিচালক আব্দুল হামিদ খান। প্রধান আলোচকের বক্তব্য উপস্থাপন করেন সরকারি জাকাত বোর্ডের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন।

প্রধান আলোচকের বক্তব্যে প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন বলেন, ইসলাম গরিবের হককে দারিদ্র বিমোচনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। রাসূল (সা:) এর সাহাবি হযরত আবু বকর (রা:) জাকাতর জন্য যুদ্ধ করেছিলেন। তবে তা ব্যক্তি স্বার্থে নয়, দারিদ্র বিমোচনের জন্য করেছিলেন। অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করেছে ইসলাম।
তিনি বলেন, আমাদের কাছে হিসাব আছে, জাকাতের বিধান বাস্তবায়িত হলে দেশের এ অবস্থা থাকবে না। জাকাতের টাকার জন্য এখানে আসা লাগবে না, বাসায় চলে যাবে টাকা। দেশের বিত্তবানদের জাকাত প্রদানের আহবানও জানান ড. মো. নিজাম উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ বলেন, জাকাত টাকা দিয়ে শেষ করলেই হবে না, এ টাকা বিনিয়োগ করে দারিদ্রতা দূর করা যায় কীভাবে, সেদিকে আগাতে হবে। একজনকে ৫ হাজার টাকা না দিয়ে তাকে ৫ লাখ টাকার কিছু বিনিয়োগ করে স্বাবলম্বী করা যায় কি না, সেটা ভাবতে হবে। তাহলে দারিদ্র দূর হবে।
অনুষ্ঠানে সব উপজেলা নির্বাহী অফিসার এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন সরকারসহ জাকাত সংশ্লিষ্ট অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top