মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ বেলার আয়োজনে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিনের শুরুতেই লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় চত্ত্বরে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।
বাংলাদেশ বেলার সম্পাদক জামিরুল ইসলামের সভাপতিত্বে পুষ্পস্তবক অর্পন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও যুগান্তর পত্রিকার লালপুর প্রতিনিধি প্রভাষক সাহীন ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার লালপুর উপজেলা শাখার সভাপতি ও প্রেসক্লাবের কার্যকারী সদস্য আব্দুর রশিদ মাস্টার, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুর রহমান,যুগ্ন সম্পাদক ও এন টিভি লালপুর ও বাগাতিপাড়ার প্রতিনিধি সজিবুল ইসলাম, যুগ্ন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আল বেরুনী, শাকিল আল সিফাত, অর্থ সম্পাদক জামিল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ সাব্বির আহমেদ মিঠু, ধর্ম ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক মোঃ শিমুল ইসলাম, কার্যকারী সদস্য আছিরুল ইসলাম, সম্মানিত সদস্য তরিকুল ইসলাম ফাহিম, তুষার ইমরান প্রমুখ।
আলোচনা সভা শেষে মহান ভাষা আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।