সকল মেনু

অপারেশন ডেভিল হান্ট সুনামগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” পরিচালিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা পুলিশের  অভিযানে আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জুয়েল আহমদ (২৩), সে জগন্নাথপুর উপজেলার গহৃবপুর গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ সংগঠন রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, শরীফ আহমদ মামুন (৩৩), সে ধর্মপাশা উপজেলার সুনই গ্রামের বাসিন্দা ও পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্য, আবুল কালাম অনিক (৪০), সে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর গ্রামের বাসিন্দা, ও দোয়ারাবাজার উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক, মিটন পাল (৩১), সে জামালগঞ্জ উপজেলার কালীপুর গ্রামের বাসিন্দা ও জামালগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক, আল মেরাজ পাপ্পু (২৭), সে ছাতক উপজেলার কালিদাসপাড়া গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড মিডিয়া) মো. জাকির হোসাইন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তার এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top