জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় জোটের দেশবিরোধী বিভিন্ন অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজপথে নেমেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর রাজশাহী জেলার যুগ্ম আহবায়ক ও মোহনপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ছাত্রনেতা মাহমুদুল হাসান রুবেল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলার মোহনপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন তিনি। মিছিলটি মোহনপুর থানার মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
মাহমুদুল হাসান রুবেলের নেতৃত্বে অনুষ্ঠিত এ মিছিলে মোহনপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিবুল হাসান লিটন, যুগ্ম আহবায়ক আরিফ সরকার, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান টুটুন ও মোহনপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক সজীব সদস্য সচিব সাব্বির হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
ছাত্রদল-এর রাজশাহী জেলার যুগ্ম আহবায়ক ও মোহনপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ছাত্রনেতা মাহমুদুল হাসান রুবেল বলেন, দেশনায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ্য নেতৃত্বে দেশ যখন গণতন্ত্রের সঠিক পথে এগিয়ে যাচ্ছে, তখন দেশবিরোধী একটি চক্র এ দেশকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা শুরু করেছে। গত ১৭ বছরে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ দেশকে ভঙ্গুর করে রেখে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশকে খাদের কিনারা থেকে উদ্ধার করে সঠিক পথে পরিচালনার চেষ্টা করে যাচ্ছেন। আমাদের উচিত মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে দেশ গড়তে ভূমিকা রাখা। অথচ ১৯৭১ সালের পরাজিত রাজাকার-আল বদরের উত্তরসূরীরা বিভিন্ন বিভ্রান্তকর কথা বলে জনগণকে উসকে দেওয়ার অপচেষ্টা করছে।
তিনি বলেন, তবে তাদের সেই অপচেষ্টা সফল হবে না। জনগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তানের ওপর আস্থা রেখেই তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে, তাঁর ওপরই ভরসা রাখবে। তাছাড়া দেশ ও জনগণকে নিয়ে কোনো চক্রান্ত হলে ছাত্রদল ঘরে বসে থাকবে না। জুলাই আন্দোলনে আমরা ফ্যাসিস্টকে হটিয়েছি, দেশবিরোধী নতুন ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত রয়েছি। হাসিনা দিল্লি পালিয়েছে, এবার রাজাকারের বংশধরদের পাকিস্তানে পাঠানো হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেছেন দুঃসময়ের ছাত্রনেতা মাহমুদুল হাসান রুবেল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।