সকল মেনু

বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে বসত বাড়ি পুড়ে ছাই ক্ষতি ২০ লাখের অধিক

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কৈডিমা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাবেক বিজিবি সদস্য মোহাম্মদ ওয়াজদে আলীর বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে এতে প্রায় ২০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ( ৫ এ জুন শুক্রবার )এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মো. হাবিবুর রহমানের ছাগল রাখার ঘরে ব্যবহৃত কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় একপর্যায়ে আগুন সাবেক বিজিবি সদস্য মোহাম্মদ ওয়াজদে আলীর বাড়িতে পৌঁছে যায়।

মুহূর্তের মধ্যেই আগুন বাড়ির ছয়টি কক্ষে ছড়িয়ে পড়ে পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেলেও ঘরের আসবাবপত্র, মূল্যবান মালামাল, প্রয়োজনীয় কাগজপত্র ও দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত মোহাম্মদ ওয়াজদে আলী জানান, অগ্নিকাণ্ডে তাঁর পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জীবনের সঞ্চয় দিয়ে গড়ে তোলা বাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে তিনি চরম দুর্ভোগে পড়েছেন।

খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তবে তাদের পৌঁছানোর আগেই আগুনে বাড়ির অধিকাংশ অংশ পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে শনিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের কে শুকনো খাবার, টিন প্রদান করেন।

এদিকে ১নং জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর ক্ষতিগ্রস্ত পরিবারকে নগত ৫ হাজার টাকা সহায়তা করেন এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের জন্য সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

ফন্ট সাইজ:
1Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top