সকল মেনু

গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

নাটোরের লালপুর উপজেলার গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটায় অনুষ্ঠিত এ জামাতে কয়েক শ মুসল্লি অংশ নেন।
জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিশ্ব মানবতার কল্যাণ ও সবার সুখ-শান্তি কামনা করে দোয়া করা হয়।
ঈদগাহ মাঠ সূত্রে জানা যায়, সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা মাঠে আসতে শুরু করেন। নতুন পোশাকে শিশু, কিশোর, তরুণ ও বয়স্করা ঈদের নামাজে অংশ নেন। জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
জামাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন গোসাইপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি সাইদুর রহমান, সহসভাপতি নিজাম উদ্দিন ও আনোয়ার হোসেন মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল বারী এবং সাধারণ সম্পাদক জহুরুল হক।
ঈদের জামাতকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top