সকল মেনু

লালপুরে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাটোরের লালপুরে ঈদ-পরবর্তী পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জনাব ফারজানা শারমীন।

তিনি লালপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভসহ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় পর্বে কর্মকর্তারা তাদের দপ্তরের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। এ সময় প্রতিমন্ত্রী মনোযোগ সহকারে সকলের বক্তব্য শোনেন এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থান গ্রহণ, অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া উপজেলায় জ্বালানি সংকটের বিষয়েও আলোচনা হয় এবং নির্ধারিত মূল্যের বাইরে জ্বালানি বিক্রয় রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, জনসেবামূলক কাজের ক্ষেত্রে সকল কর্মকর্তাকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং জনগণের কল্যাণে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভা শেষে আগামীকাল মঙ্গলবারের (২৪ মার্চ) মধ্যে একটি টাস্কফোর্স গঠন এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য ব্যাপক প্রচারণা চালানোর নির্দেশনা প্রদান করা হয়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top