সাংবাদিকদের সম্মানে রাজশাহীতে ইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (৬ মার্চ) নগরীর কুমারপাড়ায় এক রেঁস্তোরায় সংগঠনটির রাজশাহী মহানগর শাখার আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সভাপতি ইমরান নাজির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির মহানগরের সেক্রেটারি ডা. সাখওয়াত হোসেন।
ইফতারপূর্ব আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও মতবিনিময়ের লক্ষ্যে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে বলে ছাত্রশিবির নেতারা জানান।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতার সম্পন্ন হয়। এতে রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।