সকল মেনু

প্রতিমন্ত্রী পুতুলকে লালপুর উপজেলা প্রেসক্লাবের সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল–কে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানিয়েছে লালপুর উপজেলা প্রেসক্লাব। প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান ছিল আন্তরিকতা ও সৌহার্দ্যে ভরপুর।

প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে নারী, শিশু ও সমাজকল্যাণ খাতে ইতিবাচক পরিবর্তন সূচিত হবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে নারী ক্ষমতায়ন, অসহায় ও দুস্থ মানুষের সহায়তা এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও বেগবান হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল শুভেচ্ছা জানানোর জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, গণমাধ্যম সমাজের বিবেক হিসেবে কাজ করে। সরকারের উন্নয়ন কার্যক্রম ও জনকল্যাণমূলক উদ্যোগ জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি লালপুরসহ বৃহত্তর অঞ্চলের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন, সহসভাপতি আব্দুল মুত্তালেব রায়হান, জামিরুল ইসলাম মাস্টার, অধ্যক্ষ ইনতাজ আলী, সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিন, যুগ্ম সম্পাদক ফজলুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আছিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল বেরুনী, অর্থ সম্পাদক জামিল হোসেন, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন মিঠু, আবু তালেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহাবুব রহমান, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিমুল ইসলাম, নির্বাহী সদস্য আব্দুর রশিদ মাস্টার, সদস্য ফাহিম,তুষার আহমেদ, শরিফুল ইসলাম ও নুহুউল্লাহ প্রমুখ।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে প্রতিমন্ত্রীর প্রতি স্থানীয় সাংবাদিক সমাজের আন্তরিক সমর্থন ও প্রত্যাশার প্রতিফলন ঘটে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top