সকল মেনু

লালপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মাতৃভাষা দিবস পালন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাব কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম, অর্থ সম্পাদক জামিল হোসেন, প্রচার সম্পাদক মাহাবুর রহমান, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিমুল ইসলাম ও সদস্য শরিফুল ইসলামসহ অন্যরা।

বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয় ও অধিকার আদায়ের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগ জাতিকে অনুপ্রাণিত করে চলেছে। তাঁরা ভাষা শহীদদের আদর্শ ধারণ করে বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে ভাষা আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top