সকল মেনু

৫০ লাখ টাকাসহ জামায়াতের জেলা আমির আটক

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে ৫০ লাখ টাকাসহ আটক করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম জানান, তার কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তবে জব্দ করা অর্থের সঠিক পরিমাণ নির্ধারণে গণনা কার্যক্রম চলমান রয়েছে।

আটক বেলাল উদ্দিন দাবি করেছেন, উদ্ধার হওয়া অর্থ তার ব্যবসায়িক লেনদেনের টাকা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top