সকল মেনু

লালপুরে কৃষক দলের মতবিনিময় ও আলোচনা সভা

লালপুরে কৃষক দলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। লালপুর উপজেলা কৃষক দল এ কর্মসূচির আয়োজন করে।

লালপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মনসুর রহমানের সভাপতিত্বে ও লালপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মোশারফ হোসেন পিয়ালের সঞ্চালনায় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে দলটির আয়োজন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ হাসান আলী। বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ আবু হেনা মোস্তফা কামাল, যুগ্ম আহ্বায়ক মোঃ সাহাব উদ্দিন সাবু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লালপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবু রায়হান।

সমাবেশে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লালপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আশিকুর রহমান মুক্তি, মোঃ আবু হানিফ,মোঃ গোলাম আযম, মোঃ জাকির হোসেন জয়নাল,মোঃ ফরিদ উদ্দিন প্রামাণিক,মোঃ রাশেদ আলী।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হারুনার রশিদ পাপ্পু বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ৩০ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল প্রতিষ্ঠা করে কৃষি প্রধান বাংলাদেশের অবহেলিত কৃষক সমাজের ভাগ্যের উন্নতি ও তাদের জীবন মান উন্নয়ন করে। কৃষকদের সক্রীয় অংশগ্রহনের মাধ্যমে বাংলাদেশে কৃষি বিপ্লব সংঘটিত করে।তাঁর সুফল আজ আমরা ভোক করছি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top