আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ ও উঠান বৈঠক করেছে ছাত্রদল।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের আমগ্রাম এলাকায় নির্বাচনী প্রচার মিছিল, সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং লিফলেট বিতরণ করা হয়। এ সময় ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।
কেন্দ্রীয় সংসদ কর্তৃক গঠিত এ আসনের সমন্বয়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিরণের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন দুর্গাপুর উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য পারভেজ আহমেদ পলাশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মোশাররফ, মাদার বখস হলের সিনিয়র সহ-সভাপতি সুজন, জিয়া হল শাখার সভাপতি সোহানসহ অন্যান্য নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর যুবদলের নেতা আব্দুল আহাদ, দেলুয়াবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রকিবুল, সাধারণ সম্পাদক শহিদুল এবং ছাত্রদল নেতা আশরাফুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগকালে ছাত্রদল নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, তরুণ সমাজসহ সাধারণ জনগণ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে।
এ সময় স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। তারা আগামীর বাংলাদেশ গঠনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।