সকল মেনু

আসছে তাসনিয়া ফারিণের ‘ইনসাফ’

সম্প্রতি আলোচনায় পরিচালক সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’। এ ছবির মাধ্যমে বড়পর্দায় জুটি বাঁধছেন শরিফুল ইসলাম ও তাসনিয়া ফারিণ। নতুন খবর হচ্ছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে শুটিং শুরু হচ্ছে ‘ইনসাফে’র। একটি বিশ্বস্ত সূত্র খবরটি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আগামীকাল থেকে ‘ইনসাফে’র শুটিং শুরু হবে। ঢাকার ভেতরেই কোনো এক লোকেশনে জ্বলে উঠবে ছবির ক্যামেরা লাইট। বিষয়টি নিয়ে সঞ্জয় সমদ্দারের সঙ্গে যোগাযোগ হলে তিনি বলেন, ‘শিগগিরই শুটিং শুরু হচ্ছে। ঢাকার ভেতরেই হবে। আমরা আনুষ্ঠানিকভাবে জানাব।’

এদিকে ছবিটি নিয়ে এখনও মুখ খুলতে নারাজ ফারিণ। এর আগে ঢাকা মেইলকে বলেছিলেন, আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না।

তবে মুখ খুলেছিলেন শরিফুল রাজ। ‘দর্শকদের সামনে সব সময় নতুনভাবে আসতে চাই। যে কারণে চিত্রনাট্যের ওপর বেশি গুরুত্ব দিই। এ কারণে অনেক সময় অনেকের সঙ্গে হয়তো সম্পর্কও খারাপ হয়। কিন্তু আমার থাকে ভালো চরিত্রের জন্য অপেক্ষা। শুটিংয়ে থাকলে আমার বেশ ভালো লাগে। বরং শুটিং না করলে কেমন জানি লাগে। স্বস্তি পাই না। তবে ভালো গল্প ও চিত্রনাট্যে না পেলে তো আর হবে না।’

ছবিতে মোশাররফ করিমও আছেন। তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। অ্যাকশন থ্রিলার ধাঁচের হবে ছবিটি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top