সকল মেনু

ফিরছেন তারেক রহমান, স্পেশাল ট্রেন চায় বিএনপি

আগামী ২৫ ডিসেম্বর প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার দেশে ফেরা উপলক্ষ্যে বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও ছাত্র-জনতার রাজধানীতে আগমনের সম্ভাবনা কথা জানিয়ে বিভিন্ন রুটে বিশেষ ট্রেন রির্জাভ চেয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রেলপথ মন্ত্রণালয়ের সচিব বরাবর এ সংক্রান্ত আবেদনে করেছেন।

আবেদনে তিনি উল্লেখ করেছেন, তারেক রহমানকে সংবর্ধনা জানাতে সারাদেশ থেকে বিপুল সংখ্যক ছাত্র-জনতার ঢাকায় আগমন করবেন। তাদের আগমনের সুবিধার্থে বিএনপির পক্ষ থেকে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন অথবা অতিরিক্ত বগি রিজার্ভ করতে ইচ্ছুক। সরকারি নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ভাড়াও পরিশোধ করা হবে।

আবেদনে যেসব রুটে ট্রেন বা অতিরিক্ত বগি বরাদ্দ চাওয়া হয়েছে, সেগুলো হলো— কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর-ঢাকা। এই বিষয়ে অনুমিতর জন্য বিশেষ অনুরোধ জানানো হয় বিএনপির পক্ষ থেকে।

এর আগে দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top