সকল মেনু

জনগণের নয়নের মনি শিবির, নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা রাখবে: জসিম উদ্দিন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জনগণের নয়নের মনি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জসিম উদ্দিন সরকার ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক ও রাজশাহী মহানগর শাখার সভাপতি ছিলেন।
এদিন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ছাত্রশিবিরের সাবেক এই নেতা বলেন, ছাত্রশিবির সারাদেশের মানুষের নয়নের মনি হয়েছে। ২০২৫ সালে ছাত্রশিবির ব্র্যান্ডের নাম। সকল পেশার মানুষের কাছেই গ্রহণযোগ্যতা পেয়েছি শিবির।
জসিম উদ্দিন সরকার আরও বলেন, গুড ফেইথ কাজে লাগাতে হবে। তুমুল জনমত করতে হবে। আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা রাখবে ছাত্রশিবির। দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে ঐতিহাসিক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
এ সময় জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমির ও রাজশাহী-২ (মদর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর ডা. মো. জাহাঙ্গীর, ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সভাপতি শামীম উদ্দিন ও সেক্রেটারি ইমরান নাজিরসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠান থেকে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে প্রার্থেীকে বিজয়ী করতে দৃঢ়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top