সকল মেনু

তারুণ্যের উৎসব উপলক্ষে বাগাতিপাড়ায় ক্ষুদ্রঋণ বিতরণ

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় অসহায়, প্রতিবন্ধী নারী ও পুরুষদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১৩ জন পুরুষ ও ৫ জন নারীর মাঝে সাড়ে সাত লাখ টাকা ঋণ পুন:বিনিয়োগ হিসেবে বিতরণ করেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি খাদেমুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাশরাফী বিন মোস্তফা সাফাত প্রমুখ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top