সকল মেনু

বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

রাজশাহীর বাঘায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে শুক্রবার (৫ ডিসেম্বর) সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজসেবক আমেরিকান প্রবাসী আমিনুল ইসলাম মিঠুর নিজস্ব কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন, আমেরিকান প্রবাসী আমিনুল ইসলাম মিঠুর পিতা হামিদুল ইসলাম ওরফে হায়দার মেলেটারি, বিএনপির নেতা ফরিদ আহমেদ, গোলাম রসূল, জাম্বার, আলমগীর হোসেন, মামুন, জাহিদ হাসান যুবদলের নেতা, সাগর আহমেদ পাকুরিয়া ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক, সাইফুল, মিন্টু, আব্দুস সালাম, বজলু মাস্টার, আনিসুল ইসলাম আনসার ওয়ার্ড বিএনপি নেতা, জীবন ইসলাম প্রমুখ।

প্রচারে বাঘা-চারঘাটের সর্বস্তরের জনসাধারণ এবং নির্দেশনায় আমিনুুল ইসলাম মিঠু। বেগম জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চন্ডিপুর বাজার মসজিদের ইমাম বেলাল হোসাইন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top