সকল মেনু

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুর্গাপুরে ছাত্রদলের দোয়া আয়োজন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইউনিয়নের ব্রহ্মপুর ক্লাব মাঠ প্রাঙ্গণে বিকেল ৪টায় এ দোয়া মাহফিলের আয়োজন করে ২নং ওয়ার্ড ছাত্রদল।

দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন বিএনপি নেতা হযরত আলী। এ সময় অনেকের মধ্যে ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোখলেসুর রহমান পিন্টু, সদস্য শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান মন্টু, ইউনিয়ন কৃষকদলের কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান বাবু,ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মনোয়ার হোসেন, সদস্য জিয়ারুল, দাওকান্দি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি জহরুল ইসলাম মুন্না, ছাত্রনেতা মেহেদী হোসেন, সাখাওয়াত হোসেন সজীব, রাজু আহমেদ, মাহফুজুর রহমান আপন, মোস্তাফিজুর রহমান, সামিউল হাসান সাব্বির প্রমুখ।

এছাড়াও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়ার অনুষ্ঠানে দেশের শান্তি, গণতন্ত্রের বিকাশ এবং খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top