সকল মেনু

লালপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের (FPI) নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে লালপুর উপজেলায় কর্মরত কর্মীরা কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন।
রবিবার সকাল থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং পরিবার কল্যাণ সহকারী সমন্বয়ে গঠিত জাতীয় পরিষদের আহ্বানে সারা দেশের মতো লালপুরেও এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন না হওয়ায় মাঠপর্যায়ে কর্মরতদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানান তারা।

এ সময় বক্তব্য রাখেন— পরিবার পরিকল্পনা পরিদর্শক সনজিৎ কুমার,পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. রুবেল আলী
, পরিবার কল্যাণ সহকারী সুফিয়া খাতুনসহ আরও অনেকে।
বক্তারা জানান, সারা দেশে বর্তমানে পরিবার পরিকল্পনা পরিদর্শক আছেন প্রায় ৪,৫০০ জন, পরিবার কল্যাণ সহকারী ২৩,৫০০ জন, এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা ৫,৭১০ জন। তারা সবাই একই দাবিতে দেশব্যাপী আন্দোলন করছেন।

অবস্থান কর্মসূচি থেকে দাবি জানানো হয়, অবিলম্বে নিয়োগ বিধি বাস্তবায়ন করে মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করার।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top