সকল মেনু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে ছিটকে পড়লেন ২ কর্মচারী

রাজশাহীতে বৈদ্যুতিক পোলে ট্রান্সমিশন লাইনের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন দুই কর্মচারী। মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর কোর্ট সংলগ্ন কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (১২ নভেম্বর) নেসকো রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত ব্যক্তিরা হলেন—ওই এলাকার মৃত সামছুল হকের ছেলে আব্দুল হক এবং মো. তালেব।

স্থানীয়রা জানান, নেসকোর একটি দল বৈদ্যুতিক জোড়া খুঁটির ওপর উঠে ট্রান্সমিটার লাইনের ত্রুটি মেরামতের কাজ করছিল। এ সময় হঠাৎ বিদ্যুতের প্রবাহ চালু থাকায় এক কর্মচারী তীব্র শকের আঘাতে নিচে পড়ে যান এবং অপর একজন খুঁটির ওপরে ঝুলে থাকেন। পরে উপস্থিত সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে যান। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ব্যাপক ভিড় জমে যায় এবং সবাই আতঙ্কিত হয়ে পড়েন।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ইমারজেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. শংকর কে বিশ্বাস জানান, আহত দুই কর্মচারীর একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

নেসকো রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুর রশিদ বলেন, ‘ঘটনার পর আমরা তাদের খোঁজখবর নিয়েছি। তাদের চিকিৎসা চলছে। চিকিৎসার কোনো কমতি করা হবে না। এছাড়া আমরা মিটিং ডেকেছি এবং ঘটনাটির ব্যাপারে তদন্ত কমিটি গঠন করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ বলে জানান নেসকোর এই কর্মকর্তা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top