সকল মেনু

রাজশাহীতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিএসএসপির উপহার

রাজশাহীতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ সবুজ শ্যামল পরিষদ (বিএসএসপি)। রোববার (৯ নভেম্বর) বিকেলে নগরীর বড়বনগ্রাম মাস্টারপাড়া এলাকায় এ উপহার প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএসপির কেন্দ্রীয় সভাপতি সৈয়দ আব্দুস সামাদ রুবেল। সংগঠনটির রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ইয়াছিন আরাফাত ইমুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিএসএসপির রংপুর বিভাগীয় কমিটির সভাপতি বাইজিদ হোসাইন।
এতে বিশেষ অতিথি ছিলেন বিএসএসপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম। সরকারি শহীদ বুদ্ধিজীবী কলেজের অধ্যাপক আতিকুর রহমান তুহিনসহ স্থানীয় আরও অনেকে বক্তব্য রাখেন।
এ সময় স্থানীয় ২০টি পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী তুলে দেয়া হয়। সংগঠনটির সেবামূলক এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। আর এসব উপহার পেয়ে বিএসএসপির প্রতি ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যরা।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top