সকল মেনু

নওগাঁয় আরও দুই ডাকাত গ্রেপ্তার

নওগাঁর পোরশায় আলোচিত দুইটি ডাকাতি মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২১ অক্টোবর) দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় পুলিশ সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে লুণ্ঠিত মোবাইল ফোনসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। আটকরা হলেন— দিনাজপুর সদর উপজেলার ভাটপাড়া নোহনা গ্রামের মৃত হিরালাল চন্দ্র রায়ের ছেলে শংকর বাবু (২৮) এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বংপুর গ্রামের আনরুলের ছেলে বিকাশ সিং (২২)।
ওসি আরও জানান, গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সাম্প্রতিক চাঞ্চল্যকর ডাকাতি মামলার ঘটনায় এ পর্যন্ত একাধিক আসামি গ্রেপ্তার হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয়দের মতে, এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। পুলিশের এ সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top